বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাট পৌরসভায় নাগরিক সেবা নিয়ে প্রশ্ন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত চেমী রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও ব্ল্যাকমেইলের অভিযোগ মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযান: ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম।

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২

গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা কবির হোসেন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় মাদক সম্রাট পুটুসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটে মামলাটি রুজু হয়। মামলা নং- ৪৮।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী হয়েছেন গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা। এজাহারে উল্লেখ করা হয়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন করাকে কেন্দ্র করে আসামিদের সাথে বিরোধ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও এজাহার মতে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মাদকবিরোধী সেমিনার চলাকালে অভিযুক্তরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে হামলা চালায়।

এ সময় কার্যালয়ে থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি, ব্যানার-ফেস্টুন, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

বাধা দিতে গেলে বিএনপি নেতা কবির হোসেনের মাথা, ডান হাত ও ডান পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় নেতাকর্মীদের লক্ষ্য করে লাল টেপে মোড়ানো ককটেল নিক্ষেপ করা হলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। অস্ত্র প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগও আনা হয়েছে।

পরে স্থানীয়রা আহত কবিরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩২৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


More News Of This Category