বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাট পৌরসভায় নাগরিক সেবা নিয়ে প্রশ্ন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত চেমী রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও ব্ল্যাকমেইলের অভিযোগ মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযান: ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম।

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের প্রথম কারখানা আগামী ১৮ মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কারখানাটি চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১১টার দিকে তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন।
চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে দেশি-বিদেশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিজন কান্তি সরকার। এ সময় শিল্পাঞ্চলটির কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলে পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করার বিষয়ে জানিয়েছেন। প্রথম কারখানা চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। আগামী ১৮ মাসের মধ্যে কারখানাটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেইপিজেডে অবস্থান করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বুধবার সকালে কেইপিজেড পরিদর্শন শেষে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে যান। সেখানে পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশে রওনা দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category