১নং আমখলা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আনোয়ার হোসেন।
গলাচিপা থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক তাওহিদ ইমরানের স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল ১নং আমখলা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে শফিকুর রহমানকে সভাপতি এবং মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটি এক বছরের জন্য বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁদের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।