মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline :
ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি ১নং আমখলা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংবাদিকদের শত্রু সাংবাদিকরাই! ‎ পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট লালমনিরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগে অনিয়মের অভিযোগ লালমনিরহাট সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিনজন আহত বিজিবি-পুলিশ ও এলাকাবাসী ঘিরে রেখেছে চিতা বাঘটিকে। কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের পুকুরে ডুবে মৃত্যু

লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগে অনিয়মের অভিযোগ

Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

।।লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগে অনিয়মের অভিযোগ ।।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ এবং অবৈধ সার মজুত ও বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে।
এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে সারের মজুত, সরবরাহ ও বণ্টন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ডিলার নিয়োগে অনিয়ম ও মাঠপর্যায়ে সার বিতরণে অসংগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃশাহাদাত হোসেন এমপি সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব অনিয়মের অভিযোগ সরেজমিনে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে বিএনপির সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি সারের অবৈধ মজুত, জালিয়াতি এবং মাঠপর্যায়ে সার বিতরণ ব্যবস্থার ও অনিয়ম সরেজমিনে পরিদর্শনের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৩ সদস্যের একটি বিশেষ পরিদর্শন ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান এমপি কে । অন্য দুই সংসদ সদস্য হলেন মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি ও মোছাঃসাবিরা সুলতানা এমপি। বৈঠক সূত্রে জানা গেছে, সারের ডিলার নিয়োগে যেসব জেলা ও এলাকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেই জেলা গুলোতে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্থায়ী কমিটি। যেসব স্থানে ডিলার নিয়োগের চূড়ান্ত ও চুক্তি এখনো সম্পন্ন হয়নি, সেখানে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্বাক্ষর স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, যেসব স্থানে ইতোমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে লালমনিরহাট জেলা বরগুনা জেলা সাতক্ষীরা, জেলা ফরিদপুর জেলা নওগাঁ জেলা যশোর জেলা এই ৬ জেলার সারের ডিলারশিপ নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি, স্থায়ী কমিটির সদস্য মো: শহিদুল ইসলাম এমপি, মো: মোস্তাফিজুর রহমান এমপি, মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি, মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি, মোছাঃসাবিরা সুলতানা এমপি ও মোঃ গোযলাম রসুল এমপি উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে কৃষি সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category