কুড়িগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পিংকি বাচ্চু পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।সোমবার (২৬ অক্টোবর) রাতে কাঁঠালবাড়ি বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।স্হানীয়দের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পিংকি বাচ্চু পরিবহনের বাসটির সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়।তবে নিহত ও আহতদের পরিচয় এবং আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।