শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline :
নাগেশ্বরীতে এক যুগ ধরে এভাবে ভেঙ্গে পড়ে আছে ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন‘সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- অদম্য মেধাবী ড. চয়ন গোস্বামী মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (ব্যাচ-১৯৯৯)৷৷৷ ,,৷ অর্থসংকট, খাদ্য ও আবাসন সমস্যায় জর্জরিত আপন নিবাস বৃদ্ধাশ্রম, সহযোগিতার আহ্বান পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকচাপায় নারীর মৃত্যু রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ সীমান্ত প্রতিনিধি জুসা সিকদার,টেকনাফ উকিয়া,কক্সবাজার কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআইসহ নিহত ২, আহত ২ বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে শুভ উদ্বোধন হলো বুড্ডা মৃধাবাড়ী যুব কল্যাণ সংগঠন।

পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকচাপায় নারীর মৃত্যু

Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকচাপায় নারীর মৃত্যু

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট
০১৭১৭৭৭৬৯৭২

পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী।

​স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি দাওয়াতে অংশ নিতে ব্যাটারিচালিত ভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারীর উদ্দেশ্যে রওনা হন জুলেখা বেগম। পথিমধ্যে বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

​সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও বোদা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা মামলা করতে ইচ্ছুক না হওয়ায় একটি সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category