শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline :
নাগেশ্বরীতে এক যুগ ধরে এভাবে ভেঙ্গে পড়ে আছে ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন‘সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার- অদম্য মেধাবী ড. চয়ন গোস্বামী মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (ব্যাচ-১৯৯৯)৷৷৷ ,,৷ অর্থসংকট, খাদ্য ও আবাসন সমস্যায় জর্জরিত আপন নিবাস বৃদ্ধাশ্রম, সহযোগিতার আহ্বান পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকচাপায় নারীর মৃত্যু রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ সীমান্ত প্রতিনিধি জুসা সিকদার,টেকনাফ উকিয়া,কক্সবাজার কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআইসহ নিহত ২, আহত ২ বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে শুভ উদ্বোধন হলো বুড্ডা মৃধাবাড়ী যুব কল্যাণ সংগঠন।

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ সীমান্ত প্রতিনিধি জুসা সিকদার,টেকনাফ উকিয়া,কক্সবাজার

Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ
সীমান্ত প্রতিনিধি জুসা সিকদার,টেকনাফ উকিয়া,কক্সবাজার

মালয়েশিয়ায় পাঠানোর
প্রলোভন দেখিয়ে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কিশোরকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। গ্রেপ্তার করা হয়েছে চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর উখিয়ার বালুখালীর ৮ নম্বর (ই) ক্যাম্প থেকে ১৪ বছর বয়সী দুই কিশোরকে নৌকায় করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে ৯৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে দুই কিশোরকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসা হচ্ছিল। এ সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

উদ্ধার হওয়া কিশোরেরা হলো সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউসুফ (৪৩) ও মোহাম্মদ ইউনুস (৩১)।

এ ঘটনায় ২৩ অক্টোবর টেকনাফ মডেল থানায় মানবপাচার মামলা হয়েছে। উদ্ধার হওয়া কিশোর ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে।


More News Of This Category