বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline :
বাঁশখালীতে SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি অদম্য মেধাবী পলাশ রায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ( ব্যাচ ১৯৯৬),,,,,,,,,৷ সম্মানিত মোহনগঞ্জবাসী বিদায় সহকারী কমিশন (ভুমি) এম এ কাদের গতকাল লালমনিরহাট জেলার দুড়াকুটি রত্নাই নদীর দুই ব্রীজের মধ্যবর্তী স্থানে হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সম্পূর্ণ হয় অটোগাড়ির যাত্রীর কাছ থেকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর! মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না। দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান আরমান হোসেন রাজু বাজারে আগুন, দিশেহারা নিম্ন-মধ্যবিত্ত: ৮০ টাকার নিচে নেই কোনো তরকারি, ইলিশ এখন স্বপ্ন ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত সীমান্তে ভালোবাসার টান: কাঁটাতারের ওপারে স্বজন, এপারে অপূর্ণ ইচ্ছা ও আক্ষেপ

সম্মানিত মোহনগঞ্জবাসী বিদায় সহকারী কমিশন (ভুমি) এম এ কাদের

Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সম্মানিত মোহনগঞ্জবাসী বিদায় সহকারী কমিশন (ভুমি) এম এ কাদের
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,৷

আপনাদের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘ আড়াই বছরের কর্মকাল শেষে বিদায় নিচ্ছি প্রিয় মোহনগঞ্জ থেকে। এই সময়টুকু ছিল আপনাদের কাছ থেকে শেখা, মাঠপর্যায়ের বাস্তবতা উপলব্ধি এবং জনসেবার মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই পথচলা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও আন্তরিক সহযোগিতায়।

দায়িত্ব পালনের সময় সর্বদা সচেষ্ট থেকেছি আমার কোনো ভুলে যেন কারও দীর্ঘশ্বাস না পড়ে। আইনের সীমারেখার মধ্যে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে গিয়ে অনেকসময় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

সকলের প্রত্যাশা হয়তো পূরণ করতে পারিনি, দায়িত্ব পালনকালে জ্ঞাতসারে কিংবা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে, অথবা কোনো কাজে কারও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে থাকলে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পথচলায় উপজেলা নির্বাহী অফিসার স্যারগণ, সহকর্মীবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং মোহনগঞ্জের সাধারণ মানুষের সহযোগিতা ও আন্তরিকতা আমাকে চিরকৃতজ্ঞ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মদনে যোগদান করেছি, তবে মোহনগঞ্জের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও স্মৃতি সবসময় আমার সঙ্গে থাকবে। সবার কাছে দোয়া ও শুভকামনা চাই।

প্রিয় মোহনগঞ্জের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকুক, মোহনগঞ্জবাসীর জীবন আরও সুন্দর, শান্তিময় ও সমৃদ্ধ হোক। কৃতজ্ঞতা ও ভালোবাসায়—বিদায়, প্রিয় মোহনগঞ্জ।

বিদায় প্রার্থনায়,
আপনাদের এসিল্যান্ড।


More News Of This Category