বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline :
মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না। দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান আরমান হোসেন রাজু বাজারে আগুন, দিশেহারা নিম্ন-মধ্যবিত্ত: ৮০ টাকার নিচে নেই কোনো তরকারি, ইলিশ এখন স্বপ্ন ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত সীমান্তে ভালোবাসার টান: কাঁটাতারের ওপারে স্বজন, এপারে অপূর্ণ ইচ্ছা ও আক্ষেপ বাড়ির পাশে খেলাধুলার সময় করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু আজ রুসদান শ্রেষ্ঠর ৪র্থ জন্মদিন শার্শাযর বিশেষ অভিযানে ১৮পিচ স্বর্ণ ও মটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে পুলিশ । মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান আরমান হোসেন রাজু

Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান
আরমান হোসেন রাজু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রী তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, গত কয়েকদিন ধরেই মন্ত্রী মহোদয় অসুস্থতাবোধ করছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।


More News Of This Category