অটোগাড়ির যাত্রীর কাছ থেকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর!
লালমনিরহাটে মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ মোঃ হেলাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাট।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর থানাধীন লালমনিরহাট-মোস্তফি সড়কের জাহাঙ্গীর মার্কেট এলাকায় মেসার্স মিজান ফার্টিলাইজার শপের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যাটারিচালিত অটোগাড়ির যাত্রী মোঃ হেলালকে বিধি মোতাবেক তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ডিজিটাল কিচেন স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃত হেলাল লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ছাব্বির এবং মাতার নাম দুলালী বেগম।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাট।
মাদকবিরোধী অভিযানে হেরোইন উদ্ধারের এ ঘটনা এলাকায় মাদক নিয়ন্ত্রণে নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার গুরুত্বকে আবারও সামনে এনেছে।