বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না। দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান আরমান হোসেন রাজু বাজারে আগুন, দিশেহারা নিম্ন-মধ্যবিত্ত: ৮০ টাকার নিচে নেই কোনো তরকারি, ইলিশ এখন স্বপ্ন ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত সীমান্তে ভালোবাসার টান: কাঁটাতারের ওপারে স্বজন, এপারে অপূর্ণ ইচ্ছা ও আক্ষেপ বাড়ির পাশে খেলাধুলার সময় করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু আজ রুসদান শ্রেষ্ঠর ৪র্থ জন্মদিন শার্শাযর বিশেষ অভিযানে ১৮পিচ স্বর্ণ ও মটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে পুলিশ । মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

বাড়ির পাশে খেলাধুলার সময় করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বাড়ির পাশে খেলাধুলার সময় করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে তানহা নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত শিশু তানহা ওই এলাকার মো. তরিকুল ইসলামের কন্যা।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশে প্রবাহিত করতোয়া নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে দ্রুত তাকে নদী থেকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​নিহত শিশুর চাচা নূরনবী জানান, বুধবার সকাল থেকেই তানহা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। নদীতে পড়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা আগেও তিনি তাকে বাড়িতে দেখতে পেয়েছিলেন। পরবর্তীতে নদীর পাড় থেকে স্থানীয় লোকজনের চিৎকার শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং নদী থেকে উদ্ধার করা ভাতিজিকে দেখতে পান। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান সে আর বেঁচে নেই।

​এদিকে এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের মাতম। অবুঝ এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো দারারহাট ডাক্তারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category