বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline :
মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না। দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান আরমান হোসেন রাজু বাজারে আগুন, দিশেহারা নিম্ন-মধ্যবিত্ত: ৮০ টাকার নিচে নেই কোনো তরকারি, ইলিশ এখন স্বপ্ন ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত সীমান্তে ভালোবাসার টান: কাঁটাতারের ওপারে স্বজন, এপারে অপূর্ণ ইচ্ছা ও আক্ষেপ বাড়ির পাশে খেলাধুলার সময় করতোয়া নদীতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু আজ রুসদান শ্রেষ্ঠর ৪র্থ জন্মদিন শার্শাযর বিশেষ অভিযানে ১৮পিচ স্বর্ণ ও মটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে পুলিশ । মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
স্বাস্থ্যসম্মত উপায়ে নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, শুধু কৃষিপণ্যের উৎপাদন বাড়ালেই হবে না, ভোক্তারা যাতে নিরাপদ ও পুষ্টিকর ফল খেতে পারেন, সেটিও নিশ্চিত করতে হবে। বাণিজ্যিকভাবে ফল চাষ, সংরক্ষণ ও পাকানোর ক্ষেত্রে ক্ষতিকর হরমোন ও রাসায়নিকের ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করা জরুরি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি গ্রাম নেদুরবাজার ও মহিষমারায় পৃথক দুটি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মধুপুর গড় কলা, আনারসসহ বিভিন্ন ফল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার উৎপাদিত ফল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বর্তমানে মধুপুরের আনারস স্পেন, পর্তুগাল ও পাকিস্তানেও রপ্তানি হচ্ছে। এ রপ্তানির ধারা অব্যাহত রাখতে হলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফল চাষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, ফল পাকাতে ক্ষতিকর হরমোন ও রাসায়নিক ব্যবহারের অনুশীলন পরিহার করতে হবে। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপদ পদ্ধতি অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে।
মধুপুরের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বাণিজ্যিক ভিত্তিতে আদা ও হলুদ চাষ সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতার কথাও জানান। তিনি বলেন, কৃষির বহুমুখীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
কৃষক সমাবেশে এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কৃষিমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক ছানোয়ার হোসেনের ফল, সবজি ও মসলার খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন ফসলের উৎপাদন কার্যক্রম ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।


More News Of This Category