রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
মতলবে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার। আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি। গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নাগেশ্বরীতে খানাখন্দে ভরপুর বাসস্ট্যান্ড থেকে ওয়াপদা বাজার সড়ক প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন যে কোন সময় সংঘর্ষে আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন যে কোন সময় সংঘর্ষে আশঙ্কা আলো ছড়ানো শিক্ষকেরা পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা, ড্রোনসহ চার স্তরের নিরাপত্তা

মতলবে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মতলবে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণদ

​নিজস্ব প্রতিনিধি: মানবিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতা থেকে চাঁদপুরের মতলব দক্ষিণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধী অর্ধশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

​১৮ অক্টোবর দুপুরে মতলব উপজেলা যুব ঐক্য পরিষদের আয়োজনে শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে এই বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেন, সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের নৈতিক ও মানবিক দায়িত্ব হলো সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে সাধ্যানুযায়ী এগিয়ে যাওয়া। সামাজিক বৈষম্য হ্রাস করতে অর্থাৎ সমাজে ধনী-দরিদ্রের মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে এবং উৎসব বা দুর্যোগের মুহূর্তে সবার মুখে হাসি ফোটাতে সেক্ষেত্রে বস্ত্র বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা সবার মাঝে আনন্দ বা উৎসবের ছোঁয়া ছড়িয়ে দিতে কার্যকরি পদক্ষেপ। মতলব দক্ষিণে যুব ঐক্য পরিষদের এমন চমৎকার আয়োজনে এসে আমি সত্যিই খুবই অভিভূত। নতুন বস্ত্র পেয়ে এখানে সবার মুখের হাসি দেখে আমার দারুণ লেগেছে।

তিনি আরও বলেন, এখানে যারা বস্ত্র পেলেন। সবাই সমাজের প্রকৃত অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষ হিসেবে পাওয়ার যোগ্য। সবার উদ্দ্যেশ্যে একটা কথা বলতে চাই, তা হলো নিজেদের অধিকার আদায়ে সবাই যার যার অবস্থান থেকে সংগঠনমুখী হউন। এতে করে সবাই এক প্লাটফর্মে এসে নিজেদের দাবীগুলো সরকার, প্রশাসন বা সংশ্লিষ্ট স্থানে উত্থাপিত করতে সুবিধা হয়। সেক্ষেত্রে যুব ঐক্য পরিষদ একটি শক্তিশালী সংগঠন। আপনারা সবাই আমাদের জন্য আশির্বাদ করবেন যাতে করে আমরা ভবিষ্যতেও আরও বড় পরিসরে আপনার জন্য মানবিক সেবা নিয়ে এগিয়ে আসতে পারি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য্য বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা ক্ষুদ্র পরিসরে হলেও অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের পাশে শাড়ি লুঙ্গি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে যেন একইভাবে আপনাদের পাশে থাকতে পারি, সেজন্য সবাই আশীর্বাদ করবেন। যারা আমাদের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সংগঠনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।

মতলব দক্ষিণ যুব ঐক্য পরিষদের সদস্য সচিব চন্দন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উত্তম সরকার, মতলব প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোশারফ হোসেন তালুকদার, মতলব পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সঞ্জয় সাহা, যুগ্ম আহ্বায়ক প্রান্ত সাহা, সুষন ভট্টাচার্য্য, উপাদী উত্তর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সুখরঞ্জন কর্মকার।

​এ সময় উপস্থিত ছিলেন মতলব কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য্য, দৈনিক কালবেলার মতলব দক্ষিণ প্রতিনিধি মো. আল আমিন ভূঁইয়া,মতলব উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সুমন সরকার, মতলবের সাংবাদিক আজিজুল হক দিপু, সফিকুল ইসলাম রিংকু, সাইফুল ইসলাম সবুজসহ যুব ঐক্য পরিষদের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


More News Of This Category