রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline :
মতলবে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার। আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি। গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নাগেশ্বরীতে খানাখন্দে ভরপুর বাসস্ট্যান্ড থেকে ওয়াপদা বাজার সড়ক প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন যে কোন সময় সংঘর্ষে আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন যে কোন সময় সংঘর্ষে আশঙ্কা আলো ছড়ানো শিক্ষকেরা পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা, ড্রোনসহ চার স্তরের নিরাপত্তা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি।

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং ২ শিশুকে একযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় বিজিবি সদস্যরা এবং শক্ত অবস্থান নেন। বিজিবির তৎপরতা ও বাধার মুখে বিএসএফের ওই পুশইনের চেষ্টা ভেস্তে যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, পুশইন করতে ব্যর্থ হওয়া ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ পুরোপুরি ঠেকানোর জন্য সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের এই অননুমোদিত পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে এই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে।


More News Of This Category