রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
মতলবে যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার। আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি। গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নাগেশ্বরীতে খানাখন্দে ভরপুর বাসস্ট্যান্ড থেকে ওয়াপদা বাজার সড়ক প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন যে কোন সময় সংঘর্ষে আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন যে কোন সময় সংঘর্ষে আশঙ্কা আলো ছড়ানো শিক্ষকেরা পানছড়িতে ১১ মণ্ডপে দুর্গাপূজা, ড্রোনসহ চার স্তরের নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার।

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন
সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার।

তাছলিমা খন্দকার নুশরাত ( স্টাফ রিপোর্টার)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে বাংলাদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পূজামণ্ডপসহ সার্বিক পরিবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারেপক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।


More News Of This Category