রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে।

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

শনিবার (১৭ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে এ সময় নিষিদ্ধ ১৪ টি হাইড্রোলিক হণ জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে সাতটি যানবাহনের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া যানবাহনে ব্যবহৃত ১৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অন্যদিকে, নির্মাণসামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ ঘটানোর দায়ে একটি ট্রাকের চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ওই জরিমানার অর্থ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মো. আল-আমিন এবং মো. মামুনুর রশিদ। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ ও বায়ুদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও স্বাভাবিক জনজীবনের জন্য ক্ষতিকর। যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার এবং নির্মাণসামগ্রী খোলা অবস্থায় পরিবহনের ফলে সৃষ্ট ধুলাবালি দূষণ বাড়ায়। এসব দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category