শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল

Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল

এম সাইফুর রহমান, নাগেশ^রী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৪/ ১০/২০২৬
প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য চিত্র ফুটে উঠেছে কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট পদ্ম বিলে। বিলের পানিতে সবুজের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এসব পদ্মফুল ভ্রমণপিপাসুদের জানায় উষ্ণ অভ্যর্থনা। সকালের কোমল রোদে শিশিরভেজা পাপড়ি মেলে ধরে, জলরাশির বুকে কেউ যেন ছড়িয়ে দিয়েছে গোলাপি আর সাদার মায়াবী চাদর। পদ্মগুলো যেনো জলের আয়নায় ভেসে ওঠা কোনো প্রকৃতির অলংকার। দূর থেকে দেখলে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো জীবন্ত ছবি। ডাকনিরপাটের এই পদ্ম বিল শুধু একটি জলাভূমির নাম নয় এটি স্থানীয় মানুষের স্মৃতি, প্রকৃতিপ্রেম আর গ্রামীণ জীবনের সঙ্গে মিশে থাকা এক নৈসর্গিক অধ্যায়। ভোরের আলো ফুটতেই বিলের পাড়ে দেখা মেলে মানুষের আনাগোনা। কেউ আসে প্রকৃতির সৌন্দর্য দেখতে, কেউবা আসে প্রিয়জনকে সঙ্গে নিয়ে কিছুটা সময় কাটাতে। আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন দূর-দূরান্তের দর্শনার্থীরাও।
পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থী তোড়া মনি ও মেহনাজ আক্তার জানান, তারা নাগেশ^রী থেকে গ্রামীণ পদ্মবিলের এই অপার সৌন্দর্য দেখতে এসেছেন। স্বেতপেেদ্মর নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ তারা জানান ফুল মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায়। শেখায় আলোকিত হয়ে ফুলের মতো করে নিজেকে গড়তে। তাই ঘুরতে এসেছেন এখানে।
পদ্ম পাতায় জমে থাকা বৃষ্টির ফোটা আর বিলের শান্ত জলে বাতাশে দোল খাওয়া ফুলগুলো প্রকৃতিপ্রেমীদের মনে ছড়িয়ে দেয় মুগ্ধতা। নৌকায় বসে পদ্ম পাপড়িতে আলতো ছুঁয়ে উপভোগ করেন নির্মল আনন্দ। সব মিলিয়ে এই পদ্ম বিল যেনো এক নীরব কবিতা। অপার সৌন্দর্যের এই বিলটিকে ঘিরে রয়েছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকার গল্পও। বিলের জল ও আশপাশের পরিবেশের সঙ্গে তাদের মিতালি দীর্ঘদিনের। বিলে কেউ কেউ ফুল কিংবা পদ্মপাতা বিক্রি করে আবার কেউ নৌকায় করে দর্শনার্থীদের ঘুরিয়ে অনেকেই বাড়তি আয় করেন। বিলে পদ্মফুল তুলতে দেখা গেছে স্থানীয় কিশোর হাবিবুর রহমানকে। সে জানায়, অনেকেই এই বিল থেকে পদ্মফুল কিংবা পাতা তুলে নিয়ে যায়। কেউ বিক্রি করে আবার কেউ বাড়িতে নিয়ে ছোট ভাই বোনদের দিয়ে দেয়। ফুল ঝরে পড়ার পর যে থোকাটি থাকে সেখানে থাকে কাচা পদ্ম। সেগুলো খেতেও অনেক সুস্বাদু।
কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক, কবি ও কলামিস্ট মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ডাকনিরপাটের এই পদ্ম বিল শুধু পদ্মের বিল নয় এ যেন উত্তর জনপদের বুকের ভেতর লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। যেখানে বর্ষার জলে প্রকৃতি লেখে কবিতা, পদ্মফুল হয়ে ওঠে সেই কবিতার প্রতিটি পঙ্ক্তি। আর এতে ফুটে ওঠে গ্রাম বাংলার সুখ-দুঃখের চিত্র। আর ফুল মানুষকে আলোকিত ও সুন্দর করে বেঁচে থাকার সাহস যোগায়। তিনি আরও বলেন বিলটিকে সংরক্ষণ করে আরও দর্শনীয় করলে ভ্রমনপিপাসুদের নিকট যেমন হবে বিনোদনের অন্যতম কেন্দ্র তেমনই স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।


More News Of This Category