শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

এম সাইফুর রহমান, নাগশ্বেরী (কুড়িগ্রাম): 15/10/2026

Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

এম সাইফুর রহমান, নাগশ্বেরী (কুড়িগ্রাম): 15/10/2026

কুড়িগ্রাম জেলার কাচাকটা থানার কেদার মহিলা কলেজ কর্তৃক আয়োজিত “নারী শিক্ষা প্রসারই আমাদের মূল লক্ষ্য!!” — এই সুমহান প্রতিপাদ্যকে সামনে রেখে কেদার মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ হাফিজুল মন্ডল।

বই বিতরণকালে অধ্যক্ষ জনাব মোহাম্মদ হাফিজুল মন্ডল বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী ছাত্রীর লেখাপড়া থামিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নারী শিক্ষার সার্বিক প্রসার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের নবীন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠাতা অধ্যক্ষের এই মহতী ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


More News Of This Category