শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিএনপির কমিটিতে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবী সরকারি চাকরিবিধি ও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ।

Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে বিএনপির কমিটিতে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবী
সরকারি চাকরিবিধি ও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবীকে পদ দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব—দুই গুরুত্বপূর্ণ পদেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তাদের অভিযোগ, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতা-কর্মীদের উপেক্ষা করে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এতে সরকারি চাকরিবিধি ও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের পাশাপাশি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদের যৌথ স্বাক্ষরে ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে উপজেলার রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুলকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া পশ্চিম কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক শাহিনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তহিদুল হককে সদস্য করা হয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে। ফলে সরকারি চাকরিতে থাকা ব্যক্তিদের একটি রাজনৈতিক দলের সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রশাসনিক ও আইনগত আলোচনার জন্ম দিয়েছে।

কমিটিতে ছয় সরকারি চাকরিজীবীর অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়েছেন ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমানসহ অন্যন্য সদস্যরা।
আরিফুর রহমান সাংবাদিকদের জানান, “দলীয় গঠনতন্ত্র ও সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ছয়জনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। দুঃসময়ে রাজপথে তাদের কোনো ভূমিকা ছিল না। এই কমিটি নেতা-কর্মীরা প্রত্যাখ্যান করেছেন। মূলত জেলা আহ্বায়ক ও সদস্যসচিবের আশীর্বাদপুষ্টদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।”
আরিফুর রহমান আরও বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপির কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। নেতা-কর্মীরা এ বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শামসুজ্জামান হাসু জানান, “আমি ও কমিটির সদস্যসচিব চাকরি ছেড়ে দেব। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমরা রাজনীতি করেছি, করছি এবং করবো। দ্রুত চাকরিতে ইস্তফা দেওয়া হবে।’

কিন্তু সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল তাৎক্ষণিকভাবে চাকরি ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। বুধবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে পরে কথা বলব।”

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, তিনি বিষয়টি শুনেছেন, তবে এখনো কোনো কাগজপত্র পাননি।
তিনি বলেন, “বিধিমালা অনুযায়ী সরকারি শিক্ষকদের রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

অন্যদিকে, কমিটির সদস্য তহিদুল হক অগ্রণী ব্যাংকে কর্মরত থাকার পাশাপাশি বিএনপির কমিটিতে পদ পাওয়ার বিষয়টি স্বীকার করলেও তাৎক্ষনিক কোন মন্তব্য করতে রাজি হননি।

অগ্রণী ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলপ্রধান আহসান হাবিব সরকার বলেন, চাকরি বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের রাজনৈতিক দল কিংবা ব্যবসা-বাণিজ্যে যুক্ত থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তহিদুল হকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মন্তব্য জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের ব্যবহৃত মোবাইলে বুধবার রাত ১০-৩০ টা ১০.৫৫ টা পযর্ন্ত চারবার করে কল দিলেও তারা ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে কল ও ম্যাসেজ দিয়েও তাদের কোন সাড়া মিলেনি।


More News Of This Category