শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি।। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদের ০৩ নং ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মানিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ। উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম এবং ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।পরবর্তীতে, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্যানেলভুক্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মানিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ।সভাসমূহে আসন্ন নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধির যথাযথ প্রতিপালন, গুজব ও অপতথ্য প্রতিরোধ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

তাছাড়া ও নির্বাচনি অপরাধ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি এবং অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব রাখা হয়।


More News Of This Category