বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‎
‎এ আর আল মামুন ঃ স্টাফ রিপোর্টার
‎
‎“মাদকমুক্ত সমাজ গড়ুন, মাদকে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
‎টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম (মানু)।
‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্যসচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ নাদিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ মাকসুদুর রহমান, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত আকবর এবং কালীগঞ্জ বাজারের সেবা হোটেলের মালিক ফারুক আহমেদ।
‎এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শামসুজ্জামান আকাশ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুজ্জামান আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
‎টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে পুবাইল বাজার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কালীগঞ্জ পৌরসভার ভাই ব্রাদার্স একাদশ রানার্সআপ হয়। চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুন্না হোসেন।
‎আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাঁরা মনে করেন, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎


More News Of This Category