বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় জেন্ডার সমতা, সেবাপ্রাপ্তি, জলবায়ু ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন ও আইন বাস্তবায়ন বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) গাইবান্ধা জেলা শহরের আঞ্জুমান মুফিদুল ইসলাম সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে কারিগরি সহযোগিতা করে জিএফএ কনসাল্টিং গ্রুপ। এতে আর্থিক সহযোগিতা দেয় কানাডিয়ান হাইকমিশন ও সুইজারল্যান্ড দূতাবাস।

গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. খলিলুর রহমান সংলাপের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেমক্রেসিওয়াচের ক্যাপাসিটি অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর মো. আব্দুস সেলিম প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন।

সংলাপে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তারা জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, জলবায়ু ন্যায়বিচার এবং আইন বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সংলাপে এসব বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণকারীরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

গাইবান্ধা জেলায় ডেমক্রেসিওয়াচের সঙ্গে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠানগুলো।


More News Of This Category