বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পানছড়িতে দুর্গাপূজার ৬ মণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান

Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পানছড়িতে দুর্গাপূজার ৬ মণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান

শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনে খাগড়াছড়ির পানছড়ি ও লোগাং এলাকার ছয়টি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে এ অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় (কেন্দ্রীয় মন্দির), আদি ত্রিপুরা পাড়া মন্দির, সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রম, লোগাং হেডম্যান পাড়া দুর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির এবং অষ্টমঙ্গলা শিব মন্দির।

বিজিবির এ উদ্যোগকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

অনুদান প্রদান শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে বিজিবির এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


More News Of This Category