যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ খান (৪৬)’কে ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার করেছে এসআরবি -১০
মোঃ কুতুব উদ্দিন৷ ঢাকা
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর একটি আভিযানিক দল বিশেষ ক্ষমতা আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খান (৪৬)’কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ১৩/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.২০ ঘটিকার সময় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মুজাহিদনগর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার বিমানবন্দর থানার মামলা নং- ২১(৮)১৮, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এর ২৫ (বি) এর ১ (বি) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খান (৪৬), পিতা- মোঃ জাফর উল্লাহ খান, সাং- টিকরপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।