বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিশেষ অভিযানে ঢাকা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩৫ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-

Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিশেষ অভিযানে ঢাকা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩৫ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আব্দুস সাফিউল আলম এবং এসআই(নিঃ)/ প্রদীপ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই(নিঃ)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৩/১০/২০২৬ খ্রিঃ রাত ২০.৫৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্ব পাড়া সাকিনস্থ সাবান ফ্যাক্টরী রোড ০১ নং গলি সংলগ্ন সুফিয়া টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রানা ক্যাপ রানা (৩৫), পিতা-মোঃ জামাল খালাসী, মাতা-আলেয়া বেগম, সাং-শুভাঢ্যা পূর্ব পাড়া দোতালা মাদ্রাসা সংলগ্ন, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ১৫ (পনের) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই(নিঃ) প্রদীপ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৪/১০/২০২৬ খ্রিঃ ০০.১৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নেরকদমপুর সাকিনস্থ কদমপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন ব্রীজের উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিন (২৯), পিতা-নাইবালী, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং-চর গুলগুলিয়া, থানা-সিরাজদীখান, জেলা- মুন্সীগঞ্জকে ২০(বিশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৪৬, তাং-১৪/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ৮(খ) এবং ২। দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৪৭, তাং-১৪/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ৮ (খ) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।


More News Of This Category