মনের মানুষ মন বুঝে না
তাছলিমা খন্দকার নুশরাত
মনের মানুষ মন বুঝে না,
কাছে থেকেও খোঁজে না।
চোখের ভাষা পড়ে না,
বুকের ব্যথা বোঝে না।
আমি তাকাই তারই পানে,
সে থাকে অন্য খেয়ালে।
আমি বাঁধি স্বপ্ন মনে,
সে ভাসে অন্য জালে।
যাকে ভাবি আপন বেশি,
সেই তো থাকে দূরে।
মন দিয়ে মন ডাকি,
ফিরে আসে না সুরে।
তবুও মন তাকেই খোঁজে,
তাকেই ভালোবাসে।
মনের মানুষ মন বুঝে না,
তবু মন তারই আশে।