বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পাঁচবিবিতে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হত্যা।

Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হত্যা।

ইমরুল কায়েস​পাঁচবিবি (জয়পুরহাট):
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এক অটোচালকের গলা কেটে নির্মমভাবে হত্যা করে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোটি ছিনতাই করে নিয়ে গেছে একদল দুষ্কৃতকারী।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ই অক্টোবর মঙ্গলবার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র সাখাওয়াত হোসেন
প্রতিদিনের মতো জীবিকার তাগিদে নিজের অটো নিয়ে বের হয়েছিলেন ওই মেহনতি চালক। কিন্তু রাতে যে কোন সময় পাথরঘাটা ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা সুপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।
দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তার গলা কেটে তাকে হত্যা করে পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়।
​পরবর্তীতে আজ বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
​সামান্য কিছু টাকার লোভে একজন খেটে খাওয়া নিরপরাধ মানুষের এমন করুণ পরিণতিতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত ঘাতকদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন,

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি খুবই মর্মান্তিক, খবর পেয়ে গঠনস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
আর এই ঘটনায় যাহারা জড়িত অটো ভ্যান উদ্ধার সহ তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category