বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

জুরাইনে অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জুরাইনে অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

রাজধানীর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন এলাকায় আজ দুপুরে অসহায়, দুঃস্থ, দরিদ্র, পথশিশু ও মুসাফিরদের মাঝে দুপুরের খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“ন্যায়বিচার ও মানবাধিকার কেন্দ্র কল্যাণ ট্রাস্ট”এর উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটি সমাজসেবা ও জনকল্যাণমূলক একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান।

আজ [১২ অক্টোবর, রবিবার] দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় ও পথচারী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ন্যায়বিচার ও মানবাধিকার কেন্দ্র কল্যাণ ট্রাস্ট শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবকগণ।


More News Of This Category