বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৩০কেজি গাঁজাসহ গ্রেফতার ০২

Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৩০কেজি গাঁজাসহ গ্রেফতার ০২

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর তত্ত্বাবধানে জেলার কোতোয়ালী মডেল থানাধীন নগরীর পাটগুদাম ব্রীজ বাসস্টেশন এলাকায় ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর ১০ অক্টোবর শনিবার একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত আসামীদের গ্রেফতার করা হয়—

১। আবু সাইদ (৩৮) , পিতা- দীন ইসলাম দীনু, মাতা- মোছাঃ কোহিনূর আক্তার, সাং- সুবন্দী (গুচ্ছীগ্রাম সংলগ্ন), ওয়ার্ড নং-০৯, ইউ.পি- ১০নং জাফরাবাদ, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ।

২। সুজন চন্দ্র শীল(৩০), পিতা- মৃত মানিক চন্দ্র শীল, সাং- পশ্চিম বাহকুড়(ব্যান্ডেজ মিল সংলগ্ন), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত তাদের নিকট থেকে মোট ৩০(ত্রিশ) কেজি গাঁজা ও TOYOTA SALOON নামীয় প্রাইভেটকার ১টি উদ্ধার করা হয়।

পরবর্তীতে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।


More News Of This Category