শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত ৫০ বছরে অঞ্জনা খান মজলিস: সততা, সাহস ও জনস্বার্থে দায়িত্ববোধের এক স্মরণীয় অধ্যায় মেডিকেল রিপোর্টে তথ্য গোপনের অভিযোগ: লালমনিরহাটে ভূক্তভোগী নারী ও এলাকাবাসীর মানববন্ধন পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির প্রতিবাদ। সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী সাঘাটায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ, মন্দির উন্নয়নেও সহায়তা জমি বিরোধে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ জেলা বিএনপির। উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে, সেখান থেকেই নিখোঁজ ১৬ বছরের কিশোরী শিলু, দায় নেবে কে। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী

শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক দুটি মামলায় আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই মো. আল আমিন ও এএসআই বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসাইন আহমেদ (৩৯) ও সীমা আক্তার। হোসাইন আহমেদ কচুয়া থানার সিআর-৩০০/২০২৪ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি। অন্যদিকে সীমা আক্তার চট্টগ্রামের চান্দগাঁও থানার সিআর-১২১/২০২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
তবে সংশ্লিষ্ট মামলাগুলোর অভিযোগের ধরন ও গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।


More News Of This Category