শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত ৫০ বছরে অঞ্জনা খান মজলিস: সততা, সাহস ও জনস্বার্থে দায়িত্ববোধের এক স্মরণীয় অধ্যায় মেডিকেল রিপোর্টে তথ্য গোপনের অভিযোগ: লালমনিরহাটে ভূক্তভোগী নারী ও এলাকাবাসীর মানববন্ধন পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির প্রতিবাদ। সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী সাঘাটায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ, মন্দির উন্নয়নেও সহায়তা জমি বিরোধে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ জেলা বিএনপির। উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে, সেখান থেকেই নিখোঁজ ১৬ বছরের কিশোরী শিলু, দায় নেবে কে। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী

দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত

Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত

মোঃআরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের গাছ কাটার সময় ডাল মাথায় পড়ে মো. ইয়াসিন আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস কুদ্দুস।

স্থানীয় সূত্রে জানা যায়, শালঘড়িয়া গ্রামের বাসিন্দা ইয়াসিন আলী তাঁর ছেলে রিয়াদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভাগলপুর-মহেশপুর ব্রিজের পাশে একটি গাছ কাটার সময় গাছের ডাল তাঁদের মাথার ওপর পড়ে। এতে ইয়াসিন আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর ছেলে রিয়াদও মাথায় গুরুতর আঘাত পায়।

আহত রিয়াদকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, নিহত ইয়াসিন আলীর মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস কুদ্দুস বলেন, নবাবগঞ্জে সড়কে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় তার মোটরসাইকেলে থাকা শিশু আহত হয়েছে। থানায় এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category