শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত ৫০ বছরে অঞ্জনা খান মজলিস: সততা, সাহস ও জনস্বার্থে দায়িত্ববোধের এক স্মরণীয় অধ্যায় মেডিকেল রিপোর্টে তথ্য গোপনের অভিযোগ: লালমনিরহাটে ভূক্তভোগী নারী ও এলাকাবাসীর মানববন্ধন পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির প্রতিবাদ। সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী সাঘাটায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ, মন্দির উন্নয়নেও সহায়তা জমি বিরোধে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ জেলা বিএনপির। উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে, সেখান থেকেই নিখোঁজ ১৬ বছরের কিশোরী শিলু, দায় নেবে কে। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী

মেডিকেল রিপোর্টে তথ্য গোপনের অভিযোগ: লালমনিরহাটে ভূক্তভোগী নারী ও এলাকাবাসীর মানববন্ধন

Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেডিকেল রিপোর্টে তথ্য গোপনের অভিযোগ: লালমনিরহাটে ভূক্তভোগী নারী ও এলাকাবাসীর মানববন্ধন
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান নষ্ট হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ‘নরমাল’ বা স্বাভাবিক মেডিকেল রিপোর্ট দেওয়ার প্রতিবাদে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই মেডিকেল সনদ বাতিল ও অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী নারী তানিজা বেগম ও এলাকাবাসী।

​বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ভুক্তভোগী পরিবার ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

​মানববন্ধনে স্বজনরা অভিযোগ করে বলেন, গত ২০ জুলাই প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তানিজা বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসার একপর্যায়ে তার তিন মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। তবে অভিযোগ উঠেছে, পরবর্তীতে হাসপাতাল থেকে যে মেডিকেল সার্টিফিকেট (এমসি) দেওয়া হয়, সেখানে আসল তথ্য গোপন করে ঘটনাটিকে ‘নরমাল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই জালিয়াতির কারণে ভুক্তভোগী পরিবারটি আইনি প্রতিকার ও বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

​মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে বিতর্কিত রিপোর্টটি বাতিল করে সঠিক মেডিকেল সনদ দেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত চিকিৎসক ও মূল হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

​নিজের সন্তান হারানোর বিচারে আকুতি জানিয়ে ভুক্তভোগী তানিজা বেগম বলেন, “আমি আমার গর্ভের সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই। একই সাথে যারা টাকার বিনিময়ে বা প্রভাব খাটিয়ে মেডিকেলের রিপোর্ট পরিবর্তন করেছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

​এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আলী রাজিব মোহাম্মদ নাসের জানান, অভিযোগের বিষয়টি হস্তগত হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

​অন্যদিকে লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, ভুক্তভোগীর প্রাথমিক চিকিৎসার কাগজপত্রে অন্তঃসত্ত্বা (প্রেগনেন্সি) থাকার প্রমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সঠিক এমসি রিপোর্টের দাবিতে জেলা সিভিল সার্জন বরাবর লিখিত আবেদনও করেছে ভুক্তভোগী পরিবার।


More News Of This Category