শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline :
শাহরাস্তিতে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত ৫০ বছরে অঞ্জনা খান মজলিস: সততা, সাহস ও জনস্বার্থে দায়িত্ববোধের এক স্মরণীয় অধ্যায় মেডিকেল রিপোর্টে তথ্য গোপনের অভিযোগ: লালমনিরহাটে ভূক্তভোগী নারী ও এলাকাবাসীর মানববন্ধন পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির প্রতিবাদ। সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী সাঘাটায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ, মন্দির উন্নয়নেও সহায়তা জমি বিরোধে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ জেলা বিএনপির। উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে, সেখান থেকেই নিখোঁজ ১৬ বছরের কিশোরী শিলু, দায় নেবে কে। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী

সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী

Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সরাইলের গর্ব – দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া): গরীবের নেতা, মুক্তিযুদ্ধের বীর সেনানী

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি:)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইতিহাসে যে কয়জন মহান নেতার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদের মধ্যে অন্যতম হলেন দেওয়ান মাহবুব আলী, যিনি সকলের কাছে “কুতুব মিয়া”নামে পরিচিত।
“জন্ম ও বংশ পরিচয়:
তিনি ১৯২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। এই দেওয়ান পরিবার হলো বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর বংশধর। ঈশা খাঁর জন্মও এই সরাইলেই।
“শিক্ষা ও পেশাগত জীবন:
পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা হাইকোর্টের একজন খ্যাতিমান আইনজীবী।
“রাজনৈতিক জীবন:
“ভাষা আন্দোলন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন এবং কারাবরণ করেন।
“যুক্তফ্রন্ট নির্বাচন: ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে সরাইল-নাসিরনগর আসন থেকে এমএলএ নির্বাচিত হন।
“গরীবের নেতা: তিনি ছিলেন অবিসংবাদিত গরীব ও মেহনতি মানুষের নেতা। আদমজী জুটমিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই করেন।
“ন্যাপ নেতা:তিনি পূর্ব-পাকিস্তান যুবলীগের প্রতিষ্ঠালগ্নের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং পরবর্তীতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষে বিশ্ব জনমত গঠনের জন্য তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বিশ্ব বিবেককে জাগ্রত করেন।
সম্মেলন শেষে ১৯৭১ সালের ৪ঠা জুন বুদাপেস্ট থেকে দেশে ফেরার পথে ভারতের নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান নেতা। পরবর্তীতে তাকে দিল্লির শাহী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
জাতির এই সূর্যসন্তানের প্রতি সম্মান জানিয়ে সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে “দেওয়ান মাহবুব আলী তোরণ” এবং উপজেলা পরিষদ চত্বরে “দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া ম্যুরাল” স্থাপন করা হয়েছে। আজও সরাইলের মানুষ তাকে গর্বের সাথে স্মরণ করে।


More News Of This Category