বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পানছড়িতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রস্তুতি সভা আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পানছড়িতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রস্তুতি সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

সভায় পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, কৃষি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, ডা. রাজেস চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ১১টি পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। উৎসবটি নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category