বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা

​মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করা অসহায় নারী নাছিমা আক্তারের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় গণমাধ্যম ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন।

চিকিৎসাসেবা অব্যাহত রাখতে (৮ অক্টোবর) বৃহস্পতিবার ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন পক্ষ থেকে তাদের হাতে নগদ ৫০ হাজার টাকা দেন মিডিয়া ফ্রন্টলাইনের সুপারভাইজার (রংপুর জোন) মিনহাজুল ইসলাম, ফিল্ড রিসার্চ অফিসার (এফআরও) নুরে হাসান সিদ্দিক ও খবর সংযোগ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি বুলবুল ইসলাম।

​জানা গেছে, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তেলিয়ানী পাড়ায় দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন নাছিমা আক্তার । পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় এবং চিকিৎসার ব্যয়বহুল খরচ মেলাতে না পেরে তার পরিবার চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। বিষয়টি ‘খবর সংযোগ পত্রিকা’র সম্পাদকের দৃষ্টিগোচর হলে মানবিক সহায়তার অংশ হিসেবে পত্রিকাটির পক্ষ থেকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

​সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ নাছিমা ও তার পরিবারের সদস্যরা। তারা ‘খবর সংযোগ পত্রিকা’-র সম্পাদক, প্রকাশকসহ পুরো কতৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের ক্যানসার আক্রান্ত নাছিমার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।


More News Of This Category