বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন

মেধার স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলকুচি উপজেলার সোহাগপুর নতুনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। তিনি বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তিতে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার শপথ নিতে হবে। সত্য কথা বলা, প্রতারণা থেকে দূরে থাকা, নিজের স্বার্থের চেয়ে অন্যের অধিকারকে অগ্রাধিকার দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ, শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)।

ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক পর্ব ‘মেধায় মাতি’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল।
এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোঃ শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টা মোঃ শামছুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদানের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা, অসচ্ছল কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করতে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদানসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


More News Of This Category