বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাতে ঘোরাফেরা: শাহরাস্তিতে ৫ কিশোর আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাতে ঘোরাফেরা: শাহরাস্তিতে ৫ কিশোর আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে শাহরাস্তি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রাতে বিভিন্ন এলাকায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।

পরে আটক কিশোরদের অভিভাবকেরা থানায় উপস্থিত হন। তারা ভবিষ্যতে পড়াশোনা বাদ দিয়ে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা না করার বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় পুলিশ অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও পড়াশোনার বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেয়।

পুলিশ আরও জানায়, আটক কিশোরদের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়।

শাহরাস্তি থানা পুলিশ বলছে, কিশোরদের রাতে অযাচিতভাবে ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের এ অভিযানের পাশাপাশি কিশোরদের নিরাপদ পরিবেশে রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং তাদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।


More News Of This Category