বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

লালমনিরহাটে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘ভুট্টা চত্বর’ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক।

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘ভুট্টা চত্বর’ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাট জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বিজিবি ক্যান্টিন মোড় চৌফলা এলাকায় নবঘোষিত “ভুট্টা চত্বর” (Corn Square) এর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কর্তৃক প্রকল্পটির বর্ণাঢ্য ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মাঠপর্যায়ে মাটি কাটার কাজ শুরু হলে তিনি সশরীরে প্রকল্প এলাকা পরিদর্শনে যান।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক শ্রমিকদের খনন কাজ ও প্রকল্পের প্রাথমিক গুণগত মান সরেজমিনে প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন। তবে কাজের স্বচ্ছতা ও দীর্ঘস্থায়িত্ব বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জনস্বার্থের এই উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পে ঠিকাদার যদি কাজের মধ্যে কোনো অবহেলা বা গুণগত মানে কমতি রাখার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে ও বাস্তবায়নে এই আইকনিক চত্বরটি নির্মিত হচ্ছে। চার রাস্তার মিলনস্থল বা চৌফলা হওয়ায় এই ব্যস্ততম মোড়টিতে প্রায়শই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থা সুশৃঙ্খল করা এবং জেলার প্রধান অর্থকরী ফসল ভুট্টার ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক স্থাপত্যশৈলী ও নান্দনিক আলোকসজ্জায় নির্মাণাধীন এই ‘ভুট্টা চত্বর’ আগামীতে দিল্লির ইন্ডিয়া গেট কিংবা ইসলামাবাদের ফয়সাল মসজিদের মতো লালমনিরহাট জেলা শহরের অন্যতম প্রধান মাইলফলক ও নিজস্ব প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনের সময় জেলা পরিষদের প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category