বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

ক্লাস রুমে মোবাইলে ভিডিও দেখছিলেন শিক্ষক, ‎ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা করতে মব সৃষ্টির অভিযোগ

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‎ক্লাস রুমে মোবাইলে ভিডিও দেখছিলেন শিক্ষক,
‎ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা করতে মব সৃষ্টির অভিযোগ
‎
‎গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহকালে শিক্ষক কতৃক সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে।
‎
‎মঙ্গলবার (৬অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সাঘাটা, ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাইবান্ধা, বরাবর লিখিত অভিযোগ করেছেন দৈনিক নয়া দিগন্ত-এর সাঘাটা প্রতিনিধি হিসেবে সোহাগ খন্দকার ।
‎
‎অভিযোগ সুত্রে জানা যায়, বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান না হওয়ার বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক সোহাগ খন্দকার অভিযোগোর সত্যতা যাচাই এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গত ০৫ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টা ৩৮ মিনিটে দিকে বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়। বিদ্যালয়ে পৌঁছে প্রথমে বিদ্যালয়ের সামনে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলি এবং তাদের উপস্থিতিতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় আমার প্রত্যক্ষ পর্যবেক্ষণে কোনো শ্রেণিকক্ষেই কোনো শিক্ষার্থীকে উপস্থিত দেখতে পাইনি।
‎
‎ পরবর্তীতে বিদ্যালয়ের অফিস কক্ষে গিয়ে সহকারী শিক্ষক মোশারফ হোসেন (মিলন)-কে মুঠোফোন ব্যবহাররত অবস্থায় দেখতে পান। পাশের ক্লাস রুমে সহকারী শিক্ষিকা রুমি ম্যাডাম-কেও মুঠোফোনে হিন্দি সিনেমা দেখতে দেখা যায়। প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনাস্থলের বাস্তবচিত্র সংরক্ষণের স্বার্থে আমি বিষয়টি ক্যামেরায় ধারণ করে। এ সময় আমি সহকারী শিক্ষিকা রুমি ম্যাডামের কাছে জানতে চাইলে তিনি উক্ত বিদ্যালয়ের শিক্ষক কি না ।
‎
‎তখন সহকারী শিক্ষক মোশারফ হোসেন (মিলন) সাংবাদিকের সঙ্গে উচ্চ স্বরে কথা বলতে শুরু করেন। তিনি বারবার জানতে চান, সাংবাদিক তার অনুমতি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেছি কি না এবং কেন সহকারী শিক্ষিকার ভিডিও ধারণ করেছি। একপর্যায়ে তার আচরণ উত্তেজনাপূর্ণ ও মারমুখী হয়ে ওঠে ও সাংবাদিকের উপর হামলার করতেক স্থানীয়দের মাঝে মব সৃষ্টির চেষ্টা করে ও পরে স্থানীয় ৩০-৪০ জন লোক জড়ো করে।
‎
‎তখন সাংবাদিক সোহাগ খন্দকর উপজেলা শিক্ষা অফিসার ও পরিচিত সচেতন নাগরিকদের সহযোগীতায় ঘটনা স্থল ত্যাগ করেন।
‎
‎উপজেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহেল কাফি জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
‎


More News Of This Category