বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

রংপুরে ৫০ কেজি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার, গ্রেপ্তার ২

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রংপুরে ৫০ কেজি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার, গ্রেপ্তার ২

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের দুইটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩ ও ৫১ বিজিবির একটি আভিযানিক দল।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—রংপুরের পূর্ব বোথলাপাড়া এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে মো. এনামুল হোসেন (৬০) এবং তাজহাট থানার কারুল গুটলা এলাকার মৃত ইনতাজ আলী প্রামাণিকের ছেলে মো. মজিবর রহমান (৫৭)।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ অক্টোবর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে পূর্ব বোথলাপাড়া এলাকায় আসামি এনামুল হোসেনের বসতবাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি ও বিজিবির যৌথ দল। অভিযানকালে এনামুলের বসতঘরের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৫০ কেজি ওজনের দুইটি কালো পাথরের খণ্ডাংশ জব্দ করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category