বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

রাজধানীর ডেমরা হতে ৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০-

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর ডেমরা হতে ৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০-

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০৫/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ২০:৪০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ডেমরা থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৫/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ২০:৪০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ২৫,৫০০/- (পঁচিশ হাজার পাঁচশত টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো: জাহাঙ্গীর আলম (৪২), পিতা- মৃত ছিদ্দিক মিয়া, সাং- সারুলিয়া, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কিছু নগদ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মো: জাহাঙ্গীর আলম ডেমরা থানার একটি মাদক মামলার আসামি।

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category