বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি সাইফুল হাওলাদার (৩০)’কে চট্টগ্রাম পতেঙ্গা হতে গ্রেফতার করেছে এসআরবি-

Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি সাইফুল হাওলাদার (৩০)’কে চট্টগ্রাম পতেঙ্গা হতে গ্রেফতার করেছে এসআরবি-

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

ভিকটিম সুমা আক্তার (২৪)-এর সাথে আসামি সাইফুল হাওলাদার (৩০) এর প্রায় ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে আসামি সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল এবং সর্বশেষ ০৯/০৭/২০২৬ তারিখে ভিকটিমকে তালাক প্রদান করে। পরবর্তীতে ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস ও একটি কারখানায় চাকরি করতেন। গত ২৪/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারকে আসামি সাইফুল হাওলাদার জানায় যে, ভিকটিমকে হত্যা করে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভিকটিমের ভাড়া বাড়ির ভিতরে রেখে গেছে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডিসিস্টের মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় প্রেরণ করে।

এঘটনায় ডিসিস্টের মা আসামি সাইফুল হাওলাদার সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ০৫/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ২০.৪০ ঘটিকায় আসামি সাইফুল হাওলাদার (৩০), পিতা- কালাম হাওলাদার, সাং- গোপালপুর, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি’কে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category