*বিটিএমএ-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত*
*নিজস্ব প্রতিবেদক, ঢাকা:*
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ০৩ অক্টোবর ২০২৬, শুক্রবার রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের ক্রিস্টাল প্যালেস হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি জনাব শওকত আজিজ রাসেল।
সভায় উপস্থিত ছিলেন বিটিএমএ-এর সহ-সভাপতি জনাব মোঃ আবুল কালাম (এমপি), জনাব মোঃ শামীম ইসলাম ও জনাব শফিকুল ইসলাম সরকার সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ।
সভায় বিটিএমএ নেতৃবৃন্দ সংগঠনের বিগত বছরের বিভিন্ন উদ্যোগ, কার্যক্রম এবং দেশের প্রাথমিক টেক্সটাইল খাতের উন্নয়নে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও অর্জনসমূহ তুলে ধরেন।
এসময় সদস্যবৃন্দ প্রাথমিক টেক্সটাইল খাতের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে সভাপতি শওকত আজিজ রাসেল এবং তাঁর নেতৃত্বাধীন টিমের নিষ্ঠা, নিরলস প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় দেশের প্রাথমিক টেক্সটাইল শিল্পের স্বার্থ রক্ষা, বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।