বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

অভিনন্দন – শুভ জন্মদিন সাংবাদিক মুন্নী সাহ

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

অভিনন্দন –

শুভ জন্মদিন
সাংবাদিক মুন্নী সাহা
—————————————————মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার
মুন্নী সাহা চৌকস ও নির্ভীক একজন সাংবাদিক। দেশ জোড়া তাঁর খ্যাতি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।

তাঁর সাংবাদিকতা শুরু হয় ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন তিনি।

২০০৩ সালে মুন্নী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি, ২০১০ সালে এটিএন নিউজের বার্তা প্রধানের দায়িত্বে ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এর প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুন্নী সাহা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক নিউজ কভার করার জন্য ঘুরেছেন বিভিন্ন দেশে।

হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরে এলে তাঁর সাক্ষাৎকার নেয়ার সুযোগ হয়েছিল মুন্নীর।

জন্ম ২ অক্টোবর ১৯৬৯ সালে মুন্সিগঞ্জে। এসএসসি পাস করেন সেখান থেকেই। মাতা রত্নগর্ভা আপেল রানী সাহা। মুন্নীরা সাত ভাই চার বোন।

সদ্য প্রয়াত প্রখ্যাত ফটো সাংবাদিক দীপক সাহা তাঁর সহোদর। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী তনুশ্রী দীপক তাঁর বৌদি।

সমালোচনা

২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি এটিএন নিউজের টকশোর সঞ্চালনায় সুরঞ্জিত সেনগুপ্ত ও শাহজাহান খানের উপস্থিতিতে কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীককে ‘ওয়ানম্যান ওয়ান পার্টি’ বলায় প্রচন্ড রোষানলে পড়তে হয় তাঁকে।

সৈয়দ ইব্রাহিম সেদিন মুন্নী সাহাকে জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। পরিস্থিতির পরিনতি আঁচ করতে পেরে বিষয়টি মুন্নীরও মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিলনা। সেদিন মুন্নী সাহা ক্ষমা চেয়েছিলেন প্রথমে জনাব ইব্রাহিম ও পরে সমগ্র জাতির কাছে।

খ্যাতিমান সাংবাদিক মুন্নী সাহা যেন সামনের দিনগুলোতে তাঁর জিহ্বাকে সংবরণ করে চলতে পারেন সামান্য একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটিই প্রত্যাশা।

ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।


More News Of This Category