বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

সত্যের পক্ষে কলম ধরলেই নির্যাতন কেন? সাংবাদিকরা অন্যায়ের কাছে মাথা নত করবে না।

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সত্যের পক্ষে কলম ধরলেই নির্যাতন কেন? সাংবাদিকরা অন্যায়ের কাছে মাথা নত করবে না।

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)

আজ আমরা কেন এত লাঞ্ছিত? কেন সত্যের পক্ষে কলম ধরতে গেলেই আমাদের উপর নেমে আসে নির্যাতন, হুমকি আর হয়রানি? এই প্রশ্ন আজ প্রতিটি বিবেকবান সাংবাদিকের।

তাহলে কি আমরা দালাল, সুদখোর, ঘুষখোরদের কাছে মাথা নত করবো? না, কখনোই না।

একজন প্রকৃত সাংবাদিক কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না, করবে না। সাংবাদিকতা হলো জাতির বিবেক। সেই বিবেক বিক্রি হলে সমাজ অন্ধকারে ডুবে যাবে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে হলুদ সাংবাদিকতা করছে। তারা সম্পাদক সাহেবকে হাজার টাকা দিয়ে শুধু একটি কার্ড সংগ্রহ করে ধান্দাবাজি করছে। তারা সাংবাদিক নয়, তারা সাংবাদিক নামের কলঙ্ক।

এইসব হলুদ সাংবাদিকদের কারণেই আজ প্রকৃত সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছে, সমাজে সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

তাই সময় এসেছে, এইসব ভুয়া ও হলুদ সাংবাদিকদের বয়কট করার। সত্যিকারের যারা মাঠে-ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রচার করেন, তাদের উচিত এইসব ধান্দাবাজদের থেকে দূরে থাকা এবং তাদের চিহ্নিত করে বর্জন করা।

মনে রাখবেন, কলম কখনো থেমে থাকবে না। যতই নির্যাতন আসুক, সত্যের পক্ষে কলম চলবেই। কারণ, সত্যের জয় অবশ্যম্ভাবী।


More News Of This Category