রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline :
সম্পাদকীয়* *শিরোনাম: আইনের শাসন ও বাস্তবতা* *দেশে একটা বিষয় নিয়ে সমালোচনা মুখে মুখে* জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী আ.লীগ আমলে নির্যাতিতদেরও গেজেটভুক্ত করা হবে রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫ চলতি মৌসুমে বিভাগে মৃতের সংখ্যা ৮, হাসপাতালে চিকিৎসাধীন ২২৬ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন আজও দেখা হলো না” ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে প্রাণঢালা অভিনন্দন* বাসভাড়া নিয়ে বিরোধের জেরে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুট, আহত ১০* বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাইবান্ধায় ৫১ পিস টাপেনটাডোলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

*রাজশাহী প্রতিনিধি, আরমান হোসেন রাজু*

রাজশাহীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ভয়ভীতি, প্রতারণা ও পেশা-বহির্ভূত কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পেশাদার সাংবাদিকরা।

এ বিষয়ে ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, কিছু ব্যক্তি সাংবাদিকতার মর্যাদা ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর প্রভাব বিস্তার ও সুবিধা আদায় করছেন। প্রকৃত সাংবাদিকদের সঙ্গে তাদের পার্থক্য নির্ধারণে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের সমন্বয়ে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আবেদনে রাজশাহী প্রেসক্লাবের ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথাও উল্লেখ করা হয়। এছাড়া গত ৩০ সেপ্টেম্বর বিকেলে নির্দিষ্ট কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে মোটরসাইকেল শোডাউন ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগও তোলা হয়।

আবেদনকারীরা দাবি করেন-
১. সাংবাদিক পরিচয় অপব্যবহার করে অপরাধের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা।
২. প্রেস কার্ড ও গণমাধ্যমের নাম ব্যবহার করে অনৈতিক কাজ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা।
৩. পেশাগত দায়িত্ব পালনে প্রকৃত সাংবাদিকদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত।
৪. আরএমপি ও সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে নিয়মিত মতবিনিময় ও সমন্বয় ব্যবস্থা।

আবেদনে আরও বলা হয়, ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বা সংগঠনের ওপর না চাপিয়ে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। একই সাথে সাংবাদিকতার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

আবেদনের অনুলিপি বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজি, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, আরএমপি কমিশনার সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।


More News Of This Category