রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
সম্পাদকীয়* *শিরোনাম: আইনের শাসন ও বাস্তবতা* *দেশে একটা বিষয় নিয়ে সমালোচনা মুখে মুখে* জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী আ.লীগ আমলে নির্যাতিতদেরও গেজেটভুক্ত করা হবে রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫ চলতি মৌসুমে বিভাগে মৃতের সংখ্যা ৮, হাসপাতালে চিকিৎসাধীন ২২৬ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন আজও দেখা হলো না” ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে প্রাণঢালা অভিনন্দন* বাসভাড়া নিয়ে বিরোধের জেরে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুট, আহত ১০* বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাইবান্ধায় ৫১ পিস টাপেনটাডোলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজও দেখা হলো না”

Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

“আজও দেখা হলো না”

কলমে: সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত

আজও দেখা হলো না আমার কলিজার টুকরো মেহেদী হাসানের সাথে,
ভোর ৭:৩০ থেকে দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের জেল গেটে।

কুয়াশা ভেজা সকালে এসেছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে,
একটু দেখবো বলে, একটু ছুঁবো বলে আমার সোনারে।

বেলা ২:৩০ এ বলে, “নাই তো সে এখানে”,
কাশিমপুরে পাঠিয়ে দিয়েছি সকালের গাড়িতে টানে।

হায়রে মানবতা, হায়রে দেশের সুশাসন!
একটা মায়েরে সারাদিন দাঁড় করিয়ে রাখা কি তোমাদের প্রশাসন?

আমার ছেলে কি খুনি? কি সন্ত্রাসী?
মার্জিত, ভদ্র ছেলে, সবার আদরের।
তারে নিয়ে এই লুকোচুরি কেন?
জবাব দেবে কে এই অবিচারের?

জেলের গেট আজ বড় পাষাণ,
আমার কান্না শোনে না কেউ।
আমার কলিজা নিয়ে গেল কাশিমপুর,
আমি মা পড়ে আছি ঢেউয়ে।

ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেহেদীকে,
আর কতো ঘুরাবে এই জেল থেকে ওই জেলে?
এক মায়ের আর্তনাদ কি পৌঁছায় না আকাশে?
আল্লাহ তুমি দেখো, এই অন্ধ বিচারের খেলে।


More News Of This Category