রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline :
সম্পাদকীয়* *শিরোনাম: আইনের শাসন ও বাস্তবতা* *দেশে একটা বিষয় নিয়ে সমালোচনা মুখে মুখে* জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী আ.লীগ আমলে নির্যাতিতদেরও গেজেটভুক্ত করা হবে রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫ চলতি মৌসুমে বিভাগে মৃতের সংখ্যা ৮, হাসপাতালে চিকিৎসাধীন ২২৬ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন আজও দেখা হলো না” ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে প্রাণঢালা অভিনন্দন* বাসভাড়া নিয়ে বিরোধের জেরে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুট, আহত ১০* বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাইবান্ধায় ৫১ পিস টাপেনটাডোলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাসভাড়া নিয়ে বিরোধের জেরে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুট, আহত ১০*

Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

*বাসভাড়া নিয়ে বিরোধের জেরে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও লুট, আহত ১০*

*মাদারীপুর প্রতিনিধি | ২ অক্টোবর:*

বাসভাড়া নিয়ে বিরোধের জেরে শুক্রবার ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর-বরিশাল ভুরঘাটা সীমান্তে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুর এবং লুটের ঘটনা ঘটে এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

স্থানীয় সূত্র জানায়, ভুরঘাটা বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাসভাড়া আদায়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা দুই জেলার পরিবহন শ্রমিক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে সীমান্ত এলাকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


More News Of This Category