শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

মনোহরগঞ্জের উত্তরহাওলা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজ আহমেদের হোন্ডা শোডাউন*

Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

*মনোহরগঞ্জের উত্তরহাওলা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজ আহমেদের হোন্ডা শোডাউন*

*মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা:*

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজ আহমেদের হোন্ডা শোডাউনের মাধ্যমে জনগণের নিকট ভোট ও দোয়া কামনা করেছেন।

উত্তরহাওলা ইউনিয়ন বিএনপির নেতা, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহফুজ আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমি জনগণের ভোটের মাধ্যমে উত্তরহাওলা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে সর্বপ্রথম মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবো। পাশাপাশি গরীব-দুঃখী, অসহায়, হতদরিদ্র, কৃষক ও শ্রমিকের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করছি।”

তিনি আরও বলেন, “আমাদের এ আসনের প্রিয় অভিভাবক লাকসাম-মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি মহোদয় আমাকে দলীয়ভাবে মনোনীত করলে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ। জনগণের ভোটে নির্বাচিত হলে আমার প্রিয় নেতার দিকনির্দেশনা অনুযায়ী উন্নয়নমূলক কাজ করবো।”

হোন্ডা শোডাউনে উত্তরহাওলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তার এই হোন্ডা শোডাউন ব্যাপক সাড়া ফেলেছে এবং জনগণের মনে জায়গা করে নিয়েছে।


More News Of This Category