শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline :
অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা লালমনিরহাটের দুর্গাপুর ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান আটক। দুর্নীতি বিরোধী সোসাইটি এর গঠনতন্ত্র টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পানি নিষ্কাশন ও সুইজ গেটের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন। লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু ,এলাকায় শোকের ছায়া। রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব। গাবতলী সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে সাবেক এমপি লালু।

উপকূলীয় জেলাগুলোতে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে বাঁধ দেওয়ার কাজ দ্রুত করার অনুরোধ এলাকাবাসীর

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
উপকূলীয় জেলাগুলোতে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীসহ উপকূলীয় জেলাগুলোতে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে জনজীবনে চরম বিপর্যায় নেমে এসেছে। নদ-নদী, খাল-বিল উপচে পড়া পানিতে থৈ থৈ করছে চারপাশ। দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম সংকটে।

জীবিকার তাগিদে বাইরে বের হলেও মিলছে না কাঙ্ক্ষিত কাজ। অনেকেই দিনভর বসে থেকেও উপার্জনশূন্য অবস্থায় বাড়ি ফিরছেন। অটোরিকশাচালক জহিরুল বলেন, “একটানা তিন-চার দিন ধরে বৃষ্টির কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না। সারাদিন বসে থাকি, দু-একজন যাত্রী পেলেও ভাড়া দিতে চায় না। ঘরে মা, স্ত্রী, ভাইবোন নিয়ে খুব কষ্টে আছি।”

গলাচিপা উপজেলার শহরগুলোতে দোকানপাট খোলা থাকলেও কেনাবেচা একেবারেই নেই বললেই চলে। বাজারের এক পুরোনো চায়ের দোকানদার মিন্টু জানান, “চায়ের কাপে প্রতিদিন টুনটুন শব্দ থাকলেও এখন চুলা জ্বলে কিন্তু বেচাকেনা নেই বললেই চলে।”

আরও পড়ুনঃ প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

বর্ষাকালীন সবজির উৎপাদন থাকলেও ক্রেতা না থাকায় কৃষকরা বিপাকে পড়েছেন। উপজেলা সরকারি হাসপাতালে কিছু রোগীর চাপ থাকলেও, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী প্রায় নেই বললেই চলে।

সরকারি দপ্তরগুলোতে সীমিত আকারে স্বাভাবিক কার্যক্রম চললেও বেশিরভাগ বেসরকারি অফিস বৈরী আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে। ঈদুল আজহার সরকারি ছুটির কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহ বন্ধ থাকায় শিক্ষার্থীরা আপাতত এ দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গলাচিপা উপজেলায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও দু’একদিন থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category